২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আলমগীর বাবর। আলমগীর বাবর সকালে সস্ত্রীক হেয়ার রোডের প্রধানমন্ত্রীর সরকারি বাড়িতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 09:28 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আলমগীর বাবর। আলমগীর বাবর সকালে সস্ত্রীক হেয়ার রোডের প্রধানমন্ত্রীর সরকারি বাড়িতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠকে দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আবুল কালাম আজাদ ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ওই সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএস/এমআই/১৫৪৫ ঘ.