২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' আরও দুই চরমপন্থী নিহত

নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যে কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরও দুই চরমপন্থী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 05:07 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যে কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরও দুই চরমপন্থী নিহত হয়েছে। এ নিয়ে গত এক মাসে ওই জেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১৫ জন নিহত হলো। রোববার নিহত বিপ্লব হোসেন (৩০) গণমুক্তি ফৌজ এবং মারফত বিশ্বাস (৩৪) জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) শাহাবুদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আলাদা 'বন্দুকযুদ্ধে' ওই দুজন নিহত হয়। পুলিশের দাবি অনুযায়ী, মারফত নিহত হয় সদর উপজেলার আইলচারা গ্রামের স্টিল ব্রিজের পাশের সাগরখালী খালের পাড়ে। অন্যদিকে বিপ্লব মারা যায় শহরের হাউজিং এলাকায়। পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, "সাগরখালী খালের পাড়ে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। রাত পৌনে ৪টার দিকে খালপাড়ে পৌঁছলে বৈঠকরত চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। "বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে মারফতের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।" ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড গুলি পাওয়া গেছে বলে পুলিশ জানায়। মারফতের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামে। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারফতের বিরুদ্ধে সদর থানায় হত্যার অভিযোগে তিনটি এবং অপহরণসহ অন্য অভিযোগে তিনটি মামলা রয়েছে। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার ঈদগাহের ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় বিপ্লব। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদগাহের পাশে সন্ত্রাসীরা গোপন বৈঠকের জন্য জড়ো হচ্ছে- এমন তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশ এবং সদর থানার একটি দল যৌথভাবে সেখানে অভিযান চালায়। "সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে অতর্কিত গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর বিপ্লবের লাশ ফেলে তার সহযোগীরা পালিয়ে যায়।" ঘটনাস্থলে একটি আগ্নেয়াস্ত্র এবং নয় রাউন্ড গুলি পাওয়া গেছে বলে পুলিশ জানায়। জেলা শহরের কালিশংকরপুরের কাটাইখানা এলাকার বাসিন্দা বিপ্লবের বিরুদ্ধে হত্যার অভিযোগে দুটিসহ মোট নয়টি মামলা রয়েছে বলে ওসি ফারুক জানান। দুটি লাশই ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কুষ্টিয়াসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সা