গাজীপুর, সেপ্টম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে টঙ্গীর দক্ষিণ আরিচপুরের মুন্সিপাড়া থেকে শুক্রবার গভীর রাতে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- মো. শাহ আলম (২৫), শাহিন (২৮) ও আনোয়ার হোসেন দুখু (২৫)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট কর্নেল রায়হান আজগর জানান, গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাত ২টার দিকে র্যাব মুন্সিপাড়া রোড়ের শের আলীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক আতোয়ার রহমান বলেন, শনিবার বেলার সোয়া ৩টায় গ্রেপ্তার তিনজনকে থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24