২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে দুই বাংলাদেশি নিহত

দিনাজপুর সদর উপজেলার সুন্দরা সীমান্তের ওপারে শনিবার ভোররাতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। নিহতরা হলেন- সুন্দরা গ্রামের জুলকাপাড়ার ফয়েজ উদ্দীনের ছেলে আশরাফ আলী (৪০) এবং জাকিরপাড়ার মকসেদ আলীর ছেলে আমিরুল (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 11:29 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর সদর উপজেলার সুন্দরা সীমান্তের ওপারে শনিবার ভোররাতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। নিহতরা হলেন- সুন্দরা গ্রামের জুলকাপাড়ার ফয়েজ উদ্দীনের ছেলে আশরাফ আলী (৪০) এবং জাকিরপাড়ার মকসেদ আলীর ছেলে আমিরুল (৩০)। তাদের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ। তিনি জানান, শনিবার ভোররাতে ওই সীমান্তে বিএসএফ'র জওয়ানরা গুলি বর্ষণ করেছে বলে এলাকাবাসী বিডিআরকে জানায়। বিডিআর খোঁজ নিয়ে জানতে পারে বিএসএফ'র হামজাপুর ক্যাম্পের জওয়ানরা সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার সময় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। কী কারণে তারা সীমান্ত অতিক্রম করেছে তা জানাতে পারেননি বিডিআর কর্মকর্তা। তিনি জানান, সন্ধ্যার মধ্যে বিএসএফ লাশ হস্তান্তর করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৭ ঘ.