২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে অস্ত্রসহ যুবক আটক

রাঙামাটি শহরের বনরুপা এলাকার মিমি সুপার মার্কেটে বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ব্যবসায়ীরা। আটক করা যুবক সেলিম রেজার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটি শহরের বনরুপা এলাকার মিমি সুপার মার্কেটে বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ব্যবসায়ীরা। আটক করা যুবক সেলিম রেজার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকায়। মার্কেটের পাইকারী ব্যবসায়ী রাখাল চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে তিনতলায় তার দোকানে অজ্ঞাত পরিচয় দুই যুবক ঢুকে অস্ত্রের মুখে মারধর করে তার হাত পা বেধে ফেলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে আশেপাশের দোকানি এবং লোকজন ছুটে এসে সেলিমকে একটি লাইট গান (এলজি) ও কার্তুজসহ আটক করে। অন্যজন পালিয়ে যায়। বিক্ষুদ্ধ লোকজন আটক সেলিম রেজাকে মারধর করে পুলিশের কাছে সোর্পদ করে। রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন শরিফ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার সহযোগীকেও আটকের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২৯ ঘ.