নোয়াখালী, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় স্বার্থে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি জেলা শাখা তেল-গ্যাস রক্ষা কমিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী টাউন হল চত্বরে একঘণ্টা মানববন্ধন করে।
পরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে অধ্যাপক শেখ মো. এয়াকুবের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- গোলাম আকবর, শ্যামল কান্তি দে, মফিজুর রহমান, আমিনুল্যাহ মাঝি, ফখরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪১ ঘ.
bdnews24