২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু ভাইরাসের ওষুধ বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত রোগীদের সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহবান জানিয়েছেন। বুধবার সংসদে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জাতীয় পার্টির সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে মন্ত্রী দাবি করেন, সোয়াইন ফ্লু ভাইরাসের ওষুধ বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত রোগীদের সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহবান জানিয়েছেন। বুধবার সংসদে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জাতীয় পার্টির সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে মন্ত্রী দাবি করেন, সোয়াইন ফ্লু ভাইরাসের ওষুধ বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে না। ৭১ বিধিতে দাঁড়িয়ে সাংসদ লিলি চৌধুরী অভিযোগ করেছিলেন, বেসরকারি ভাবে সোয়াইন ফ্লুর ওষুধ ১৯০ টাকার জায়াগায় ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ অভিযোগ প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, "ব্যক্তিগত ভাবে আমি এ রোগের ওষুধ প্রতি পিস ১৯০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় আনতে বলেছি ।" রুহুল হক আরও বলেন, "আমরা সোয়াইন ফ্লুর ২০ লাখ ক্যাপসুল সংগ্রহে রেখেছি। সব সরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।" তিনি জানান, এ পর্যন্ত দেশে সোয়াইন ফ্লু তে তিনজন মারা গেছে এবং ৩১১ জন এখনও আক্রান্ত। মন্ত্রী বলেন, "বাংলাদেশ সরকার এ ভাইরাসের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে কাজ করছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এমইউএস/এসএইচ/২০৫৮ ঘ.