কুষ্টিয়া, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরেক চরমপন্থী নিহত হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে ওই জেলায় 'বন্দুকযুদ্ধে' সাতজন মারা গেল।
বুধবার র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত আনোয়ার হোসেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) শীর্ষস্থানীয় নেতা ছিলেন।
তাকে মঙ্গলবার ঢাকায় গ্রেপ্তার করা হয়।
মিরপুর উপজেলার মহদিপুর গ্রামে 'বন্দুকযুদ্ধ'র ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-১২ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট নজরুল ইসলাম।
আনোয়ার (৩৭) দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের আমান মালিথার ছেলে।
র্যাব কর্মকর্তা নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে কুষ্টিয়ায় অভিযানে নামে র্যাবের একটি দল।
তিনি বলেন, "ভোর সাড়ে ৬টার দিকে মহদিপুর গ্রামের সড়কের পাশে ওঁৎ পেতে থাকা একদল চরমপন্থী র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় পালাতে গিয়ে আনোয়ার গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে সময় তার সহযোগীরা পালিয়ে যায়।"
পরে আনোয়ারের লাশ পুলিশে তুলে দেয় র্যাব।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল থেকে একটি শাটারগান, বন্দুকের তিন রাউন্ড গুলি, পাঁচটি বোমা ও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।"
আনোয়ারের বিরুদ্ধে মিরপুর ও দৌলতপুর থানায় হত্যা, ডাকাতি, অপহরণের অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
র্যাব জানায়, আনোয়ার ছিলেন তার সংগঠনের কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ নেতা।
আনোয়ারের লাশ ময়না তদন্তের জন্য মিরপুর থানা পুলিশ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সা
bdnews24