২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২

জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া গ্রামে দু'পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাসুদা বেগমকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আলাউদ্দিন (৩২), শাহ্ পরান (২৩), তাজুল (৫০) ও হোসেন আলীকে (৩৮) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং জয়নাল (৩৫), আবুল (২১), শাহজাহান (৩২), শফিকুল (৩০), রুবেল (২০), হাসিনা (২৩) ও জামানকে (২৫) সোনারগাঁও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া গ্রামে দু'পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাসুদা বেগমকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আলাউদ্দিন (৩২), শাহ্ পরান (২৩), তাজুল (৫০) ও হোসেন আলীকে (৩৮) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং জয়নাল (৩৫), আবুল (২১), শাহজাহান (৩২), শফিকুল (৩০), রুবেল (২০), হাসিনা (২৩) ও জামানকে (২৫) সোনারগাঁও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইাহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে বাড়ৈপাড়া গ্রামের তাজুল ইসলামের সঙ্গে শাহ্ পরানের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তিনি বলেন, সকাল ৯টার দিকে শাহ পরান তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে তাজুল ইসলাম বাধা দেন। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুপক্ষই টেটা, জুইত্যা, বল্লম, লাঠিসোটা ব্যবহার করে। এখনও কোনো পক্ষ মামলা করেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৭ ঘ.