২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী থেকে কোকেনসহ ৫ জন আটক

দুই পাউন্ড কোকেনসহ টঙ্গী থেকে মঙ্গলবার দুপুরে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক দাম আড়াইকোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- সবুজ কাদের (২৬), আরাফাত হোসেন (২১), কাজী নান্নু মিয়া (৬১), নুরু মিয়া ওরফে নজরুল (৫২) ও আল আমিন শিমুল (২৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই পাউন্ড কোকেনসহ টঙ্গী থেকে মঙ্গলবার দুপুরে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক দাম আড়াইকোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- সবুজ কাদের (২৬), আরাফাত হোসেন (২১), কাজী নান্নু মিয়া (৬১), নুরু মিয়া ওরফে নজরুল (৫২) ও আল আমিন শিমুল (২৭)। র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট রায়হান আজগর খান জানান, র‌্যাবের একটি দল ক্রেতা সেজে ওই মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে। দেড় কোটি টাকায় ওই কোকেন বিক্রির জন্য র‌্যাবের সঙ্গে তাদের কথা হয়। এরপর মঙ্গলবার দুপুর ২টার দিকে টঙ্গীর মরকুন এলাকায় র‌্যাব সদস্যরা কোকেনসহ পাঁচজনকে আটক করে। কোকেনের প্যাকেটের গায়ে 'মেড ইন থাইল্যান্ড' লেখা রয়েছে বলে জানান আজগর খান। র‌্যাব কর্মকর্তা আরও জানান, এই কোকেন 'গোল্ডেন ট্রায়াঙ্গল' (মায়ানমার, থাইল্যান্ড, লাওস) এ উৎপাদিত। পরে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে এটি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এসকে/২১০০ঘ.