২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নিখোঁজ হওয়ার তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার তিনদিন পর সাভারের টংগাবাড়ী এলাকার একটি বাঁশঝাড় থেকে সোমবার রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. বাদল (২৫)। তিনি টংগাবাড়ী এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। বাদল রাজধানীর কাফরুল থানা এলাকার উত্তর কাজীপাড়া মহল্লার আব্দুস সালামের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

সাভার, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিখোঁজ হওয়ার তিনদিন পর সাভারের টংগাবাড়ী এলাকার একটি বাঁশঝাড় থেকে সোমবার রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. বাদল (২৫)। তিনি টংগাবাড়ী এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। বাদল রাজধানীর কাফরুল থানা এলাকার উত্তর কাজীপাড়া মহল্লার আব্দুস সালামের ছেলে। ৪ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে চার বন্ধু বাদলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই। এসআই জানান, মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য পুলিশ লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। তিনি জানান, রাজধানীর কাফরুল থানা এলাকার উত্তর কাজীপাড়া মহল্লার বাসা ছেড়ে গত ২৮ আগস্ট বাদল তার স্ত্রী মাহিনুর বেগমকে নিয়ে সাভারের টংগাবাড়ী এলাকার ফজলুল হকের ভাড়া বাসায় উঠেন এবং পোশাক কারখানায় চাকরির পাওয়ার চেষ্টা করছিলেন। এসআই জানান, সোমবার সন্ধ্যার দিকে এলাকার একটি বাঁশঝাড় থেকে দুর্গন্ধ বেরুলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাত ৯ টার দিকে পুলিশ ওই বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে। পরে বাদলের বাবা এসে তাকে সনাক্ত করেন। তিনি জানান, লাশের গলায় লুঙ্গি পেঁচানো ও কালো প্রিন্টের শার্ট দিয়ে পা বাধা অবস্থায় ছিল। তার শরীরে চামড়া ছিল না। এ ঘটনার আব্দুস সালাম বাদী হয়ে আতাউর রহমান (২২), আলিম (২৩), হুমায়ুন (১৯), আমিনুল (২০) ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.