২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়াটা হীনমন্যতা: বিএনপি

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় ক্ষোভ প্রকাশ করেছে তার দল বিএনপি। সরকারি দল এর মধ্য দিয়ে হীনমন্যতার পরিচয় দিয়েছ বলে মনে করছে তারা। দলের স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান স্মরণে মঙ্গলবার শোক সভা আয়োজন করে বিএনপি। সাইফুর রহমান গত শনিবার এক সড়ক দুর্ঘটনায় মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় ক্ষোভ প্রকাশ করেছে তার দল বিএনপি। সরকারি দল এর মধ্য দিয়ে হীনমন্যতার পরিচয় দিয়েছ বলে মনে করছে তারা। দলের স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান স্মরণে মঙ্গলবার শোক সভা আয়োজন করে বিএনপি। সাইফুর রহমান গত শনিবার এক সড়ক দুর্ঘটনায় মারা যান। ঢাকা মহানগর নাট্যমঞ্চে শোকসভায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "আমরা আবেদন জানিয়েছিলাম, সাইফুর রহমান সাহেবের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠানে সরকারকে ব্যবস্থা নিক। কিন্তু সরকার তা করেনি। " রোববার রাতে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে সাইফুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার জন্য সরকারের প্রতি আবেদন জানায় বিএনপি। দেলোয়ার বলেন, "দেশের অর্থনীতি, রাজনীতিতে সাইফুর রহমানের অসামান্য অবদান রয়েছে। দেশের অর্থনীতির বুনিয়াদ নির্মাণ করেছেন তিনি। এরকম ব্যক্তিদেরকে দলীয় দৃষ্টিতে নয়, জাতীয় দৃষ্টিকোণ থেকে সম্মান ও শ্রদ্ধা দেখানো উচিৎ ছিল।" বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান বলেন, "সাইফুর রহমানের মতো ব্যক্তিকে সরকার রাষ্ট্রীয়ভাবে দাফন না করে হীনমন্যতার পরিচয় দিয়েছেন। তিনি জাতীয়ভাবে পরিচিত একজন ব্যক্তি ছিলেন। সরকার রাষ্ট্রীয়ভাবে দাফন না করলেও দেশের লাখো মানুষ তার জানাজায় অংশ নিয়েছে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।" যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "সরকারের এ রকম আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়।" সাইফুরের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করে বিএনপি। মঙ্গলবারের শোকসভার মধ্য দিয়ে কর্মসূচির ইতি টানা হলো। সভায় দলীয় নেতা-কর্মীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতও করেন। খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সাংবাদিক শফিক রেহমান, সাংসদ বরকত উল্লাহ বুলু, বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪০ ঘ.