২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিলেটের কোম্পানীগঞ্জে সোমবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। রাত ১০ টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের তেলিখালে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 08:18 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

সিলেট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জে সোমবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। রাত ১০ টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের তেলিখালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলার তৈমুরনগর গ্রামের সুন্দর আলীর ছেলে আমীর আলী (১৮) ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে রফিক মিয়া (১৯)। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি মাল বোঝাই ট্রাক্টর তেলিখাল বেইলি ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তিনি বলেন, "ঘটনাস্থলেই রফিক মিয়া ও আমির আলী মারা যান। এসময় আরও দু'জন আহত হন।" আহতরা হলেন- সানাউল্লাহ (২৪) ও সুজন মিয়া (২৬)। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৩০ ঘ.