২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার মাহফিল

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সোমবার বঙ্গভবনে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সোমবার বঙ্গভবনে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনৈতিক মিশনের প্রধান, তিন বাহিনী প্রধানসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে এতে অংশ নেন বলে বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির অব্যাহত কল্যাণ ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এছাড়াও মহান স্বাধীননতাযুদ্ধসহ গণতান্ত্রিক সংগ্রামের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা মো. আব্দুল হালিম দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১২০ঘ.