২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে খসড়া শিক্ষানীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খসড়া শিক্ষানীতি-২০০৯ হস্তান্তর করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে এই খসড়া শিক্ষানীতি হস্তান্তর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 11:02 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খসড়া শিক্ষানীতি-২০০৯ হস্তান্তর করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে এই খসড়া শিক্ষানীতি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান, অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির তৈরি করা খসড়া শিক্ষানীতির একটি কপি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে শিক্ষানীতি পেশের পর তারই নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় একই দিন শিক্ষানীতির প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেছে। এখন যে কেউ সেটি িি.িসড়বফঁ.মড়া.নফ ওয়েবসাইটে দেখে মতামত জানাতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে মতামত নেওয়া হবে। মতামত দেওয়ার জন্য সরহরংঃবৎ@সড়বফঁ.মড়া.নফ এবং রহভড়@সড়বফঁ.মড়ন.নফ নম্বরে ই-মেইল করতে হবে। শিক্ষানীতি প্রণয়ন কমিটি গত ২ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর কাছে তাদের সুপারিশ পেশ করে। শিক্ষামন্ত্রী জানান, এই বছরের মধ্যেই শিক্ষানীতি চূড়ান্ত করা হবে এবং আগামী বছর থেকে তা বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, জনগণের মতামত নেওয়ার জন্য চলতি মাসের শেষদিন পর্যন্ত খসড়া শিক্ষানীতি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ এমএ/এসএইচ/১৭০১ ঘ.