২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তির বিধান রেখে রিয়েল এস্টেট উন্নয়ন বিল সংসদে উত্থাপন

জাতীয় সংসদে সোমবার 'রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০০৯' ও 'বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩' বিল উত্থাপিত হয়েছে। উত্থাপিত বিল দু'টি যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে সোমবার 'রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০০৯' ও 'বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩' বিল উত্থাপিত হয়েছে। উত্থাপিত বিল দু'টি যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্লটের উন্নয়ন, ফ্ল্যাট নির্মাণ ও সংশ্লিষ্ট ক্রেতাসাধারণের সঙ্গে সম্পাদিত চুক্তির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে 'রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০০৯' বিল আকারে উত্থাপন করা হয়। বিলে কোনো ডেভেলপার মালিকের সঙ্গে চুক্তি হওয়ার পর কাজ শুরু না করলে বা কাজ আংশিক অবস্থায় ফেলে রাখলে দু'বছরের কারাদন্ড বা অনুর্ধ্ব কুড়ি হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। নিবন্ধন ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ডেভেলপার যে কোনো মাধ্যমে প্রকল্পের বিজ্ঞাপন প্রচার করলে বা প্রকল্পের কাজ শুরু করলে অনুর্ধ্ব দু'বছর কারাদন্ড বা দশ লাখ টাকা জরিমানা করার কথা বলা হয়। বিলে বলা হয়, পানি, বিদ্যুত, গ্যাস ইত্যাদি সংযোগের ক্ষেত্রে ডেভেলপারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তা না করলে পাঁচ লাখ টাকা অর্থদন্ড বা এক বছর বিনাশ্রম কারাদন্ডের বিধান রাখা হয়েছে। কোনো ডেভেলপার ক্রেতার সঙ্গে সম্পাদিত চুক্তি লংঘন করে অন্য কারো কাছে বিক্রি করলে বা ডেভেলপার নকশা বহির্ভূত নির্মাণ করলে অনুর্ধ্ব তিন বছর কারাদন্ড বা ২০ লাখ টাকা জরিমানা করা হবে। এত বলা হয়, ডেভেলপারকে প্রসপেক্টাসে রিয়েল এস্টেটের নিবন্ধন নম্বরসহ নাম, ঠিকানা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত নকশার অনুমোদন নম্বরসহ স্মারক নম্বর ও তারিখ উল্লেখ করতে হবে। রিয়েল এস্টেটের সমুদয় মূল্য পরিশোধের তিন মাসের মধ্যে ডেভেলপার ক্রেতাকে তিনমাসের মধ্যে দখল হস্তান্তর, দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিতে হবে। ফ্য