২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জবাই করা অজ্ঞাত লাশ উদ্ধার

খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে রোববার রাতে জবাই করা এক অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

খুলনা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে রোববার রাতে জবাই করা এক অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। খুলনা সদর থানার উপ-পরিদর্শক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে এলাকাবাসীর কাছে খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ নিরালা আবাসিক এলাকার ১৪ নম্বর সড়কের ২২৭ নম্বর বাড়ির সামনে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.