২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ট্রলার ডুবে এক জনের মৃত্যু, নিখোঁজ তিন

রাজধানীর উপকণ্ঠে বুড়িগঙ্গা নদীতে রোববার বিকেলে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে একজনের মৃত্যু ও তিনজন নিখোঁজ হয়েছে। বালুবাহী ট্রলারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর উপকণ্ঠে বুড়িগঙ্গা নদীতে রোববার বিকেলে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে একজনের মৃত্যু ও তিনজন নিখোঁজ হয়েছে। বালুবাহী ট্রলারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারায়ণগঞ্জের পাগলা থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসতে থাকা একটি ট্রলার বিকেলে চর কালীগঞ্জ বরাবর পৌঁছালে বালুবাহী ট্রলার (ভলগেট) সুলতানা সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এসআই) আবুল কালাম বলেন, "এ সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও রহিমা (২৯) ও তার ছেলে আরিফ (৯) এবং নাজমা (৯) ও ইয়ামিন (৪) নামের চারজন নিখোঁজ হয়। রাত পৌনে ৯টার দিকে রহিমার লাশ ভেসে ওঠে।" নিহত ও নিখোঁজদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এজে/এসকে/২২৪২ঘ.