২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রোববার টঙ্গীর চেরাগ আলী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। দুপুর ২টার দিকে পাওনা পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিক এলাকা ত্যাগ করে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, কাজ না থাকায় গত আড়াই মাস ধরে টিক ওয়্যার নামের পোশাক কারখানাটি বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন-ভাতার দাবিতে রোববার টঙ্গীর চেরাগ আলী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। দুপুর ২টার দিকে পাওনা পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিক এলাকা ত্যাগ করে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, কাজ না থাকায় গত আড়াই মাস ধরে টিক ওয়্যার নামের পোশাক কারখানাটি বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। তিনি জানান, রোববার সকালে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্ধারিত তারিখ ছিল। সে অনুযায়ী তিন শতাধিক শ্রমিক কারখানার সামনে জড়ো হন। কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধে অপারগতা প্রকাশ করায় শ্রমিকরা সেখানে অবস্থান নিয়ে মিছিল শুরু করে। ওসি জানান, দুপুর ২টার দিকে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে মালিকপক্ষ মঙ্গলবার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.