২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর স্মরণে শোক বইতে কূটনীতিকদের স্বাক্ষর

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই শোক বই খোলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই শোক বই খোলা হয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স, কূটনীতিক কোরের ডীন ও পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাবর, ভারতের উপ-হাইকমিশনার মিসেস মুক্তা ডি টোমার ছাড়াও অস্ট্রেলিয়া, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, শ্রীলংকা, চীন, মালদ্বীপ, ভুটান, তুরস্ক, সুইজারল্যান্ড, স্পেন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইটালী, প্যালেস্টাইন, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের কুটনীতিকরা শোক বইতে স্বাক্ষর সাইফুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিএনপির গুলশানের কার্যালয়ে শোক বইতে কূটনীতিকদের স্বাক্ষরের সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সন্ধ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কূটনীতিকরা সাবেক সফল অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মরণে রাখা শোক বইতে স্বাক্ষর করেছেন। সোমবার ও মঙ্গলবার এই দু'দিন সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই শোক বই খোলা থাকবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২১২১ ঘ.