ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পরিবেশগত ছাড়পত্র ছাড়া জাহাজ ভাঙা শিল্প পরিচালনার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য লিগ্যাল নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
রোববার পাঠানো এ নোটিশে বেলা সাম্প্রতিক এক দুর্ঘটনা ও তার পরিণতির উদাহরণ দিয়ে বলেছে, এ বিষয়ে সুনির্দিষ্ট আইন ও সতর্কতামূলক কার্যক্রম গ্রহণের নির্দেশ থাকলেও দূষণ নিয়ন্ত্রণে ও শ্রমিক অধিকার নিশ্চিত করায় কার্যত কোন পদক্ষেপই নেওয়া হয়নি।
রোববার পাঠানো এ নোটিশে চট্টগ্রামের সীতাকুণ্ডের কবির স্টীল ইয়ার্ডে কর্মরত অবস্থায় মালিক পক্ষের 'অবহেলায়' দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
বেলার পক্ষে আইনজীবী মো. ইকবাল কবির রেজিস্ট্রি ডাকযোগে পরিবেশ সচিব, স্বরাষ্ট্র সচিব, শ্রম সচিব, শিল্প সচিব, নৌপরিবহন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও কবির স্টীল ইয়ার্ডের ব্যবস্থাপকসহ ১৬ জনকে নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, জাহাজ ভাঙা শিল্পের অব্যাহত দূষণ নিয়ন্ত্রণ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেলা হাইকোর্টে একাধিক রিট মামলা দায়ের করে। বাংলাদেশে বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ অনুপ্রবেশ রোধ করতে বেলা'র দায়েরকৃত এক জনস্বার্থমূলক মামলায় হাইকোর্ট গত ১৭ মার্চ জাহাজ ভাঙা শিল্প নিয়ন্ত্রণে সংশ্লি
bdnews24