২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভা থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী

তৃতীয় বিশ্ব জলবায়ু সম্মেলন শেষে রোববার সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দুপুর ১টায় তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 08:08 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় বিশ্ব জলবায়ু সম্মেলন শেষে রোববার সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দুপুর ১টায় তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ব আবহাওয়া সংস্থার উদ্যোগে আয়োজিত পাঁচ দিনের এ সম্মেলনে যোগ দিতে গত ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডের জেনেভা যান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রমুখ। গত বৃহস্পতিবার জেনেভা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (সিআইসিজি) সম্মেলনে দেওয়া ভাষণে শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটাতে স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর জন্য ২০০ কোটি ডলার তহবিলের প্রয়োজনের কথা তুলে ধরেন। এ তহবিলে অর্থের যোগান দিতে ধনী দেশ এবং দাতা গোষ্ঠীর প্রতি আহ্বানও জানান তিনি। পাশাপাশি তিনি স্বল্পোন্নত দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আহ্বানও জানান। বিশ্ব জলবায়ু সম্মেলনে এবার ১৫৫টি দেশ অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/১৪২০ ঘ.