গাইবান্ধা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাদুল্লপুর উপজেলায় অগ্রণী ব্যাংক সাদুল্লাপুর শাখায় ডাকাতির চেষ্টাকালে শনিবার ভোররাতে জনতার সহায়তায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ডাকাতরা দক্ষিণাঞ্চলের আন্ত:জেলা ব্যাংক ডাকাতদলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- বরিশালের হিজলা উপজেলার টুমচর গ্রামের ইসমাইল সর্দারের ছেলে রফিকুল ইসলাম (৩২), বরগুনার আমতলী উপজেলার নিমতি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সাইদুল বাশার (৪২), পটুয়াখালীর দশমিনা উপজেলার রন গোপালদি গ্রামের আইন উদ্দিন সিকদারের ছেলে জাকির হোসেন (৩৮) ও মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে ফারুক হোসেন (৩২)।
সাদুল্ল
bdnews24