২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস উল্টে নিহত ২

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের হাজী আবুল হোসেন (৪৫) ও কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামের কামাল হোসেন (৩০)। দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) জহুর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সকাল ১১টার দিকে নাটিয়াপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দু'জন মারা যান। আহতদের টাঙ্গাইল সদর ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জহুর উদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৪২ ঘ.