২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু আইন সংশোধনে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট

জাতিসংঘের আন্তর্জাতিক শিশু অধিকার সনদ ও জাতীয় শিশু নীতির সঙ্গে সঙ্গতি রেখে ১৯৭৪ সালের শিশু আইন সংশোধন ও পরিমার্জন করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। ধর্ষণের শিকার ৭ বছরের এক শিশুকে আইন অনুযায়ী তার মায়ের হেফাজতে না দেওয়া ও শিশু আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা গ্রহণ না করায় জারি করা এক সুয়োমটো রুলের নিষ্পত্তিতে বিচারপতি ঈমান আলী ও ফজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের আন্তর্জাতিক শিশু অধিকার সনদ ও জাতীয় শিশু নীতির সঙ্গে সঙ্গতি রেখে ১৯৭৪ সালের শিশু আইন সংশোধন ও পরিমার্জন করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। ধর্ষণের শিকার ৭ বছরের এক শিশুকে আইন অনুযায়ী তার মায়ের হেফাজতে না দেওয়া ও শিশু আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা গ্রহণ না করায় জারি করা এক সুয়োমটো রুলের নিষ্পত্তিতে বিচারপতি ঈমান আলী ও ফজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। রায়ে আদালত জাতীয় শিশু কমিশনকে শক্তিশালী করারও নির্দেশনা দিয়েছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, শিশু আইন সংশোধন করে তা এমনভাবে যুগোপযোগী করতে হবে যাতে শিশুর সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা সম্ভব হয়। এছাড়া একজন ৭ বছরের শিশুকে তার বাবা-মার হেফাজতে পাঠাতে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছে আদালত। রায়ে আদালত শিশু আইন অনুযায়ী বিচারের উদ্যোগ না নেওয়ায় সিলেটের মুখ্য মহানগর হাকিম টিএম মুসাকে 'দায়িত্বজ্ঞানহীন' উল্লেখ করে মন্তব্য করে 'আইনের সঙ্গে তার বোঝাপড়া গভীর নয়'। একইসঙ্গে শিশু আইনে 'বুৎপত্তি না থাকায়' আদালত তাকে সতর্কও করে দিয়েছে। এই রায়ের একটি কপি হাকিম টিএম মুসার বাৎসরিক এসিআর এ সংযুক্ত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া সিলেটের দ্বিতীয় মহানগর হাকিম এমএ হামিদ 'অসংবেদনশীল' বলেও মন্তব্য করেছে আদালত। শিশু অধিকার রক্ষায় হাইকোর্টের দেওয়া দীর্ঘ এই রায়ে সরকারের সমাজ কল্যাণ, নারী ও শিশু, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সচিবালয়কে একযোগে কাজ করার নির্দেশনাও রয়েছে। আদালত বলেছেন, বাংলাদেশ ১৯৯০ সালে শিশু অধিকার সনদ অনুমোদন করেছে। সুতরাং ওই সনদ অনুযায়ী প্রচলিত আইন সংশোধন করা সনদের বাধ্যবাধকতা। রায়ে শিশুদের বিচারের বিষয়ে বলা হয়, শিশুদের অপরাধের বিচার শিশুবান্ধব পরিবেশে হবে। তা প্রচলিত আইন অনুযায়ী হতে পারে না। এছাড়া প্রতিটি থানায় শিশুদের বিষয় দেখভালের জন্য বাধ্যতামূলকভাবে একজন প্রবেশন অফিসার রাখার নির্দেশনাও জারি করা হয়েছে। আদালত তার নির্দেশনায় শিশুদের বিষয়ে সংবেদনশীল ও শিশুদের রক্ষায় সচেষ্ট ব্যক্তিদের নিয়ে জাতীয় শিশু কমিশনকে কার্যকর করারও পরামর্শ দিয়েছে। প্রসঙ্গত, ২০০৯ সালের মার্চে সিলেটে ৭ বছরের এক কন্যা শিশুকে গেদাই উল্লা নামের একজন ধর্ষণ করে। মামলা দায়েরের পর নিরাপত্তা হেফাজতের জন্য শিশুটিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হোমে পাঠিয়ে দেওয়া হয়। শিশুটির মা মেয়েকে নিজের হেফাজতে রাখতে চাইলে মহানগর হাকিম সে আবেদন নাকচ করে দেন এবং মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠিয়ে দেন। আদালতের এই দুটি আদেশই শিশু আইনের লংঘন। এ বিষয়ে ১০ এপ্রিল চ্যানেল আইয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের পর প্রধানমন্ত্রীর নির্দেশে শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়। হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে বিচারকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না