ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার ফরাশগঞ্জে বুধবার রাতে একটি হিমাগারে (কোল্ড স্টোরেজ) সিলিন্ডার বিস্ফোরণে ১৬ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে গুদারাঘাট, ফরাশগঞ্জের সিটি কোল্ড স্টোরেজে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
এতে ১৬ জন আহত হয় জানিয়ে তিনি বলেন, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সুলতান জানান, বিস্ফোরণের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
তবে বিস্ফোরণের কারণ পুলিশ জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24