ফারুক ইকবাল
চট্টগ্রাম ব্যুরো প্রধান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রাম বন্দরের বহুমুখী জেটি 'চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল'র (সিসিটি) পণ্য ওঠানামার জন্য গৃহীত দরপত্র বাতিল করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ শ' কোটি টাকার মানহানি ও ক্ষতিপূরণ মামলা করবে বলে জানিয়েছে।
বেসরকারি আইসিডি এছাক ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকালে সরকার বিবাদী করে এই মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, 'সিসিটি'র কার্যাদেশ প্রাপ্তি থেকে আমাদের অন্যায়ভাবে বঞ্চিত করা হলে কমপক্ষে ২ শ' কোটি টাকার মানহানি ও ক্ষতিপূরণ মামলা করবো।'
এসময় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক ক্যাপ্টেন (অব.) আহসানুল আজিজ শেলী উপস্থিত ছিলেন।
হাজী ইউনুস বলেন, খোলা দরপত্রের মাধ্যমে ৩ বছর মেয়াদে সিসিটি'র কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে এবং সেই চুক্তির কার্যকারিতা ঝুলিয়ে রেখে আমাদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত এবং প্রতিষ্ঠানের সুনামহানি করা হচ্ছে।
নৌ-পরিবহন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন অনুসারে, তত্ত্বাবধায়ক সরকারের অন্তিম মুহুর্তে তড়িঘড়ি করে সম্পাদিত সিসিটি'র দরপত্রে অনেক অনিয়ম ও দুর্নীতির নমুনা ধরা পড়েছে। সংসদীয় কমিটি চুক্তিকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এছাক ব্রাদার্সের বিরুদ্ধে এ কাজে 'অনভিজ্ঞতার' কথাও প্রতিবেদনে উল্লেখ করেছে।
এ দরপত্রকে কেন্দ্র করে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের বক্তব্য অনুযায়ী, সাবেক উপদেষ্টা মতিন ও সংশ্লিষ্ট আট/নয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আগামী সপ্তাহেই মামলা দায়ের করতে পারে।
এছাক ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক হাজী ইউনুস জানান, তারা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির ভিত্তিতে সিসিটি পরিচালনার দায়িত্ব পাওয়া-না পাওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। সে সিদ্ধান্ত নেতিবাচক হলে তার প্রতিষ্ঠান আইনের আশ্রয় নিতে বাধ্য হবে।
হাজী ইউনুস তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে 'অনভিজ্ঞতা'র অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, বন্দর ও জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্স নিয়ে ২০০৩ সাল থেকে তারা দক্ষতার সঙ্গে আইসিডি পরিচালনা করে আসছেন। যেখানে সর্বশেষ ২০০৮ সালে ১ লাখ ৮৫ হাজার টিইইউ'স কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
এছাক ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন তার প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ক্ষুণ
bdnews24