২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমের দাম কমতে শুরু করেছে

ভারত থেকে আমদানি শুরুর পর দেশের বাজারে ডিমের দাম কমতে শুরু করেছে। সপ্তাহ খানেক আগে ডিমের হালি ৩০ টাকা বিক্রি হলেও এখন তা ২৬ টাকায় নেমে এসেছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাজার আবার অস্থির হলে আরও ডিম আমদানি করা হবে। তিনি একই সঙ্গে বলেন, হ্যাচারি মালিকরা মুরগির বাচ্চার দাম এক সপ্তাহের মধ্যে না কমালে বাচ্চা আমদানিরও অনুমতি দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে আমদানি শুরুর পর দেশের বাজারে ডিমের দাম কমতে শুরু করেছে। সপ্তাহ খানেক আগে ডিমের হালি ৩০ টাকা বিক্রি হলেও এখন তা ২৬ টাকায় নেমে এসেছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাজার আবার অস্থির হলে আরও ডিম আমদানি করা হবে। তিনি একই সঙ্গে বলেন, হ্যাচারি মালিকরা মুরগির বাচ্চার দাম এক সপ্তাহের মধ্যে না কমালে বাচ্চা আমদানিরও অনুমতি দেবে সরকার। ডিমের দাম কমলেও খুচরা বাজারে তা আরও কমা উচিত বলে মনে করেন পাইকারি বিক্রেতারা। রাজধানীর তেজগাঁওয়ের পাইকারি ডিম বিক্রেতা ও খামারি মাসুম খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০০টি লাল ডিম (ফার্ম) ৫০০ টাকা এবং ১০০টি সাদা ডিম (ফার্ম) ৪৫০ টাকায় বিক্রি করছি আমরা।" "দুই তিন আগে ১০০টি লাল ডিম ৫৮০ টাকা এবং ১০০টি সাদা ডিম ৫৫০ টাকায় টাকায় বিক্রি করেছিলাম। খুচরা পর্যায়ে লাল ডিম ২৪ টাকা হালি এবং সাদা ডিম ২২ টাকা হালি বিক্রি হওয়া উচিৎ," বলেন তিনি। তবে সেগুণবাগিচা কাঁচাবাজারে খুচরা ডিম বিক্রেতা আনোয়ার প্রতি হালি লাল ডিম ২৬ টাকা, সাদা ডিম ২৫ টাকা এবং দেশি মুরগির ডিম ৩০ টাকা চাইলেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই-তিনদিন আগেও প্রতি হালি ডিম এর চেয়ে দুই-তিন টাকা বেশি দরে বিক্রি করতেন। এখন পাইকারি ব্যবসায়ীরাই দাম কমিয়ে দিয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বুধবার ঢাকার খুচরা বাজারে প্রতি হালি লাল ডিম ২৪ থেকে ২৫ টাকা, সাদা ডিম ২৩ থেকে ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম সহনীয় পর্যায়ে রাখতে স