২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা এড়াতে থানায় দরপত্র গ্রহণ করা যাবে:ডিএমপি কমিশনার

দরপত্র গ্রহণের ক্ষেত্রে সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক। এক্ষেত্রে থানাগুলোকে দরপত্র জমা দেওয়ার স্থান হিসেবে ব্যবহার করা যাবে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র গ্রহণের ক্ষেত্রে সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক। এক্ষেত্রে থানাগুলোকে দরপত্র জমা দেওয়ার স্থান হিসেবে ব্যবহার করা যাবে বলেও জানান তিনি। মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ প্রধান এ কথা জানান। শহিদুল হক বলেন, "কোনো প্রতিষ্ঠান যদি তাদের দরপত্র গ্রহণের সময় বিশৃঙ্খলার আশঙ্কা করে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনে থানা বা কমিশনার কার্যালয়েই দরপত্র জমা নিতে পারবে।" রাজধানীতে স