২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বুধবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আহ্বান

উপজেলা পর্যায়ে বিআরটিসি সার্ভিস বাস বন্ধ এবং জেলা বিআরটিসি বাস টার্মিনাল মহানগরী থেকে স্থানন্তরের দাবিতে বুধবার থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন গ্র"প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

রাজশাহী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা পর্যায়ে বিআরটিসি সার্ভিস বাস বন্ধ এবং জেলা বিআরটিসি বাস টার্মিনাল মহানগরী থেকে স্থানন্তরের দাবিতে বুধবার থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন গ্র"প। মঙ্গলবার বিকেলে নগরীর শিরোইল এলাকায় জেলা পরিবহন গ্র"পের কার্যালয়ে আয়োজিত মালিক-শ্রমিক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সড়ক পরিবহন গ্র"পের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে তারা বিআরটিসি বাস টার্মিনাল নগরীর কুমারপাড়া থেকে নওদাপাড়ায় আন্তঃজেলা বাস টার্মিনালে স্থানান্তর এবং উপজেলা পর্যায়ে বিআরটিসির ডবলডেকার বাস চলাচল বন্ধ করার দাবি জানিয়ে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় দাবি পূরণের সময়সীমা শেষ হওয়ায় তারা ধর্মঘরের ডাক দেন। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দাবি পূরণ না হওয়ায় কাল সকাল থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ থাকবে। জেলা প্রশাসক শেফাউল করিম বলেন, বিআরটিসি বাস সরকারের একটি সেবা। প্রশাসন যে কোনো মূল্যে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রাখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৫ ঘ.