ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খানকে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এএসএম আলী কবির গত ২০ আগস্ট অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাওয়ায় পদটি শূন্য হয়।
অন্যদিকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক অতিরিক্ত সচিব মাসুদ আহমেদকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/এএনএস/এসকে/২২০৮ঘ.
bdnews24