২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন ছাড়লেন রুবাবা

প্রায় এক যুগ পর গ্রামীণফোনের সঙ্গে সম্পর্কে ছেদ টানলেন রুবাবা দৌলা। দেশের বৃহত্তম এ মোবাইল অপারেটরের প্রধান কমিউনিকেশন কর্মকর্তার (সিসিও) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন কাজী মনিরুল কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 12:28 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় এক যুগ পর গ্রামীণফোনের সঙ্গে সম্পর্কে ছেদ টানলেন রুবাবা দৌলা। দেশের বৃহত্তম এ মোবাইল অপারেটরের প্রধান কমিউনিকেশন কর্মকর্তার (সিসিও) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন কাজী মনিরুল কবীর। মঙ্গলবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুবাবার পদত্যাগ এবং মনিরুলের নিয়োগের কথা জানানো হয়। সম্প্রতি গুজব রটে, গ্রামীণফোনের বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তবে তার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। রুবাবার পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে জানানো হয় গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে। একই কথা বলেন রুবাবাও। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামীণফোন ছাড়ার এ সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। তবে অন্য একটি আগ্রহ থেকে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওটভার হেসজেডালকে উদ্ধৃত করে বিজ্ঞাপ্তিতে বলা হয়, "গত বছরগুলোতে রুবাবা দৌলা গ্রামীণফোনের প্রতি অঙ্গীকারাবদ্ধ থেকে প্রতিষ্ঠানের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।" রুবাবা ১১ বছর ধরে গ্রামীণফোনের বিপণন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এ বছরের জানুয়ারিতে তাকে সিসিও পদে নিয়োগ দেওয়া হয়। গত ২৪ আগস্ট গ্রামীণফোনের প্রধান ফিন্যান্সিয়াল কর্মকর্তা আরিফ আল ইসলাম পদত্যাগ করেন। গ্রামীণফোনের প্রধান কমিউনিকেশন কর্মকর্তা রুবাবা দৌলা পদত্যাগ করেছেন। গ্রামীণফোনের নতুন সিসিও মনিরুল কবীর এর আগে আঞ্চলিক বিপণন বিভাগের প্রধান ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এমআই/১৮৩২ ঘ.