২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর রেফারেন্সের শুনানি চলছে

চার দিন বিরতির পর বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে এমিচি কিউরিয়াদের মতামত নেওয়া মঙ্গলবার আবার শুরু করেছে আপিল বিভাগ। সকাল ১০টার দিকে ব্যারিস্টার আমীর উল ইসলামের অবশিষ্ট বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। অ্যামিকাস কিউরিয়া ব্যারিস্টার আমীর গত ২৭ আগস্টও বক্তব্য দেন। তিনি বলেন, "বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করা হয়েছে। সেনা কর্মকর্তাদের ছেলেমেয়েরা পিতা হত্যার বিচার চায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 05:08 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিন বিরতির পর বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে এমিচি কিউরিয়াদের মতামত নেওয়া মঙ্গলবার আবার শুরু করেছে আপিল বিভাগ। সকাল ১০টার দিকে ব্যারিস্টার আমীর উল ইসলামের অবশিষ্ট বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। অ্যামিকাস কিউরিয়া ব্যারিস্টার আমীর গত ২৭ আগস্টও বক্তব্য দেন। তিনি বলেন, "বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করা হয়েছে। সেনা কর্মকর্তাদের ছেলেমেয়েরা পিতা হত্যার বিচার চায়।" আমীর বলেন, "এ পর্যন্ত ২১টি বিদ্রোহ দেখেছি। এসবের বিচারও হয়েছে সেনা আইনে। অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু সত্য উদ্ঘাটিত হয়নি। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার পেছনের সত্য উদ্ঘাটিত হয়নি। বিদ্রোহের বিচার মূল কথা নয়। সুষ্ঠু বিচার না হলে এ ধরনের প্রশ্ন থেকে যাবে।" প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আদালতের সহায়তাকারী হিসেবে মোট ১০ জন আইনজীবীর মতামত নিচ্ছেন। গত ২৫ আগস্ট শুনানি শুরু হয়। আমীরের আগে টি এইচ খান, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও রফিক উল হক তাদের মতামত তুলে ধরেন। এম মধ্যে মাহবুবউদ্দিন ও রফিক উল হক বলেছেন, বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা সম্ভব। তবে এর বিপরীত মত দেন টি এইচ খান। অপর এমিচি কিউরিয়া কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিনও আদালতে তাদের মতামত জানাবেন। শুনানির শুরুর দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রেফারেন্সটি উপস্থাপন করেন। শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিচা কিউরিয়া নিয়োগ করে। রাষ্ট্রপতি মো. জিল