চাঁদপুর, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের কাঁচা কলোনি এলাকা থেকে সোমবার সন্ধ্যায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) একজনকে আটক করেছে।
আটক জামাল ছৈয়ালের (৩২) কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে কাঁচা কলোনি এলাকায় মাদক বিক্রেতা জামাল ছৈয়ালের বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে ১৫ পুড়িয়া অর্থাৎ ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় জামাল ছৈয়ালের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৪ ঘ.
bdnews24