২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই মামলায় র‌্যাব এএসপির জামিন আবেদন নাকচ

ছিনতাই মামলায় র‌্যাব-৩ এর সহকারী পরিচালক শোয়েব আহম্মেদের জামিন আবেদন নাকচ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই মামলায় র‌্যাব-৩ এর সহকারী পরিচালক শোয়েব আহম্মেদের জামিন আবেদন নাকচ হয়েছে। রোববার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহর আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। শোয়েব আহম্মেদের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট ফরিদ হালদার। বাদির পক্ষে জামিনের বিরোধিতা করেন আইনজীবী আওলাদ হোসেন মোল্লা। গত ২২ জুলাই আরকে মিশন রোডের ফেয়ার অ্যাডভাইজারি এবং এস খান অ্যাডভাইজিং এর বিপণন ব্যবস্থাপক তাজুল ইসলাম হিরণের কাছ থেকে র‌্যাব সদস্য পরিচয়ে ১০ লাখ ৮৬ হাজার টাকা এবং মোবাইল ফোন সেট ছিনতাইয়ের অভিযোগে মতিঝিল থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরদিন শোয়েবকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। একই ঘটনায় শোয়েবের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার র‌্যাব-৩ এর সিপাই সাগর চন্দ্র বিশ্বাস এবং সিপাই মো. শাহিন আলম কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২২৪৭ঘ.