মাদারীপুর, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর উপজেলার কাচিকাটা গ্রাম থেকে শনিবার রাতে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আলী হোসেন সরদার (৩২) একটি অস্ত্র মামলায় ২৭ বছরের সাজাপ্রাপ্ত বলে পুলিশ জানিয়েছ। তিনি কাচিকাটা গ্রামের কালু সরদারের ছেলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এমএ জলিল জানান, গোপন সংবাদ পেয়ে আলী হোসেনকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, ২০০৬ সালে ডেমরা থানার একটি অস্ত্র মামলায় ঢাকার জজ আদালত আলী হোসেনকে ২৭ বছরের কারাদণ্ড দেয়।
তার বিরুদ্ধে মাদারীপুরের শিবচর, ঢাকার ডেমরা ও মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও খুনসহ সাতটি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24