২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা ট্যাবলেটসহ খাজা হাবিব গ্রেপ্তার

সহস্রাধিক ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (কমিশনার) খাজা হাবিবুল্লাহকে শনিবার বিকালে র‌্যাব -৩ গ্রেপ্তার করেছে। র‌্যাব-৩ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার খালিদ শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাবের একটি দল শাহবাগ থানা এলাকার নবাব হাবিবুল্লাহ রোডের 'গ্রীন হাউজ' ভবনের নীচ তলার অফিস থেকে খাজা হাবিবুল্লাহসহ তিনজনকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা আগষ্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহস্রাধিক ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (কমিশনার) খাজা হাবিবুল্লাহকে শনিবার বিকালে র‌্যাব -৩ গ্রেপ্তার করেছে। র‌্যাব-৩ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার খালিদ শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাবের একটি দল শাহবাগ থানা এলাকার নবাব হাবিবুল্লাহ রোডের 'গ্রীন হাউজ' ভবনের নীচ তলার অফিস থেকে খাজা হাবিবুল্লাহসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপর দুই জন হচ্ছেন মাসুদ ও আমিনুল। এই তিনজনের কাছ থেকে এক হাজারেরও কিছু বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের দলটি সেখানে অভিযান চালায়। গ্রেপ্তার আমিনুল সেখানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করতে এসেছিল। তার বিরুদ্ধে লালবাগ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া মাসুদও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সে খাজা হাবিবের ঘনিষ্ঠ সহযোগী। বিএনপি দলীয় ওয়ার্ড কাউন্সিলর খাজা হাবিব এর আগে 'অপারেশন ক্লিনহার্ট'এর সময় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এইচএ/২১১৯ ঘ.