মাগুরা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।
নিহতরা হলেন- শুকনাল বিশ্বাস (৬০), তার ছেলে উজ্জ্বল (৩৫) ও মেয়ে আহ্লাদি রাণী লক্ষ্মী (২২)।
আহতদের মধ্যে রয়েছেন- শুকনালের স্ত্রী প্রেমাদাসী, ভাতিজা রমেশ বিশ্বাস ও প্রতিবেশী মনিকুমার। এদের মাগুরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
শুকনালের ভাতিজা রমেশ সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে শুকনাল ও তার ছেলে উজ্জ্বল বাড়ির পাশে একটি ডোবায় পাট ধোয়ার কাজ করছিলেন।
এ সময় ডোবার ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিড়ে পড়লে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে মেয়ে লক্ষ্মী ও স্ত্রী প্রেমাদাসীসহ প্রতিবেশীরা ছুটে যান।
রমেশ জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৬ ঘ.
bdnews24