২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লোডশেডিংয়ের চেয়ে বড় বিভীষিকা ট্রান্সফরমার সমস্যা

বন্দরনগরীর বাসিন্দাদের জন্য কোনও কোনও ক্ষেত্রে লোডশেডিংয়ের চেয়েও বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে ট্র্যান্সফরমার বিকলের সমস্যা। অনেক ট্র্যান্সফরমার পুরনো ও বহু ব্যবহারে জরাজীর্ণ হয়ে যাওয়া সমস্যার অন্যতম কারণ। নাগরিকদের অভিযোগ, একবার তা নষ্ট হলে ঠিক করা রীতিমত সাধ্যসাধনার ব্যাপার। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 04:40 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

রুহুল আমিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আধ কিলোমিটারেরও কম দূরত্বের ইস্পাহানী ও ওয়াসা মোড় এলাকায় বৃহস্পতিবার রাতে দুই ঘণ্টার ব্যবধানে তিনটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। মধ্যরাতে ট্র্যান্সফরমার বিকলের বিকট শব্দে চমকে ওঠেন এলাকাবাসী। চমকের ঘোর সামলেই শুরু হয় দুশ্চিন্তা: অন্ধকারে কাটাতে হবে কতটা সময়। বন্দর নগরীতে এরকম ঘটনা এখন অহরহই ঘটছে। গত দেড় মাসে ট্র্যান্সফরমার বিকলের কারণে নগরীর কয়েকটি এলাকা টানা তিন-চার দিন বিদ্যুৎবিহীন ছিল। এতে পানিসঙ্কটসহ নানা বিড়ম্বনায় পড়তে হয় নগরবাসীকে। লোডশেডিংয়ের যন্ত্রণার চেয়ে ইদানীং তাই ট্রান্সফরমার বিকলের ঘটনা বড়ো বিভীষিকা হয়ে দেখা দিয়েছে বন্দরনগরীর বাসিন্দাদের কাছে। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী সুজিত চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকল্প ও পর্যাপ্ত মজুদ না থাকায় ট্র্যান্সফরমার বদলে দেওয়া সম্ভব হচ্ছে না। জনবল কম থাকায় মেরামতেও সময় লাগছে বেশি।" আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন কিছু ট্র্যান্সফরমার পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, "এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।" সুজিত চাকমা জানান, লোডশেডিং এর চেয়েও চট্টগ্রাম পিডিবি এখন বেশি ভুগছে ট্র্যান্সফরমার নিয়ে। বৃষ্টির কারণে যেমন তা বিকল হচ্ছে, তেমনি অতি পুরনো বলে লোড নিতে না পারায় সা