২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও সাভারে অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর থেকে বৃহস্পতিবার গভীর রাতে দু'টি দেশে তৈরি শাটারগান উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ। একই রাতে সাভার পৌর এলাকা থেকে একটি বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর থেকে বৃহস্পতিবার গভীর রাতে দু'টি দেশে তৈরি শাটারগান উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ। একই রাতে সাভার পৌর এলাকা থেকে একটি বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি জানান, গভীর রাতে শ্যামনগর উপজেলার বিড়ালাক্ষী গ্রামের ওদুদ সরদার নামের একজনের বাড়ি থেকে দু'টি দেশে তৈরি শাটারগান উদ্ধার করে পুলিশ। ওদুদ সরদারে বিড়ালক্ষী গ্রামের মাহতাব সরদারের ছেলে। শ্যামনগর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা ওদুদ পালিয়ে যান। তার ঘরে তল্লাশি চালিয়ে দু'টি দেশে তৈরি শাটারগান উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী মরিয়ম বিবিকে আটক করা হয়েছে বলেও তিনি জানান। সাভার প্রতিনিধি জানান, মধ্যরাতে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লা থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবারসহ আতাবর প্রকাশ আতা (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আতাবর ধামরাই উপজেলার নান্নার সুয়াপুর গ্রামের প্রয়াত ঈশার আলীর ছেলে। ঢাকা জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আনোয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমান্দিপুরের ছোটবলিমেহের মহল্লার একটি ভাড়া বাড়ির আতাবরের কক্ষ থেকে গুলিভর্তি একটি আমেরিকার তৈরি রিভলবার উদ্ধার ও আতাবরকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে সাভার থানায় সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সাভার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.