২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেস্টুরেন্ট কর্মী খুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার ডিসি রোডে সহকর্মীদের হাতে খুন হয়েছেন এক রেস্টুরেন্ট কর্মী। ব্যক্তিগত বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার ডিসি রোডে সহকর্মীদের হাতে খুন হয়েছেন এক রেস্টুরেন্ট কর্মী। ব্যক্তিগত বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত পলাশ মিয়া (২৫) নগরীর মোমিন রোডের ব্লু ওশান মিনি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতেন। পলাশ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার গোয়াতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তার সহকর্মী মাহমুদুল হাসান সোহেলকে (১৯) গ্রেপ্তার করেছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ খানপুর গ্রামে। বাকলিয়া থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (এসআই) সাংবাদিকদের জানান, সোহেলসহ আরও কয়েকজন সহকর্মী পলাশকে ডিসি রোডের একটি বাসায় নিয়ে মাথায় কাঠ দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাতেই চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। এসআই জানান, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। পলাশের ছোট ভাই সম্রাট বাদী হয়ে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৩২ ঘ.