২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কাপড়ের গুদামে আগুন

ফেনী বাজারে বৃহস্পতিবার রাতে কাপড়ের গুদামে আগুন লাগে। পাশের একটি এমব্রয়ডারি কারখানাও আগুন ছড়িয়ে পড়ে। শহরের খাজা আহমদ সড়কের হক এন্ড হক এর কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ফেনী, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী বাজারে বৃহস্পতিবার রাতে কাপড়ের গুদামে আগুন লাগে। পাশের একটি এমব্রয়ডারি কারখানাও আগুন ছড়িয়ে পড়ে। শহরের খাজা আহমদ সড়কের হক এন্ড হক এর কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান। গুদাম মালিক একরামুল হক ভূঁইয়া ও স্থানীয় ব্যবসায়ীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হক এন্ড হক এর কাপড়ের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে কমিউনিটি পুলিশ দমকল বাহিনীকে খবর দেয়। তারা জানান, ঈদ সামনে রেখে গুদামে প্রায় ৬০ লাখ টাকার শাড়ি মজুদ করে রাখা হয়েছিল। পার্শ্ববর্তী এমব্রয়ডারি কারখানাতেও প্রায় ৫০ হাজার টাকার শাড়ি মজুদ ছিল। দমকল বাহিনীর কর্মকর্তা সরোজ কান্তি ঘোষ বলেন, "দমকল বাহিনী দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪০ ঘ.