২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদ সেলিমকে শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের পরিচালক নিয়োগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাহমুদ সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাহমুদ সেলিম। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয়। তাকে দুই বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। কাজে যোগ দেয়ার দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে একই দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হিসেবে প্রেষণে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আফজালুর রহমান ভূঁইয়াকে প্রত্যাহার করে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩০ ঘ.