২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুদামভর্তি এসএসপি সার ও কাঁচামাল নিয়ে বিপাকে টিএসপি কারখানা

গুদামে বোঝা হয়ে চেপে থাকা ১৩২ কোটি টাকার অবিক্রিত এসএসপি সার ও কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

রুহুল আমিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুদামে বোঝা হয়ে চেপে থাকা ১৩২ কোটি টাকার অবিক্রিত এসএসপি সার ও কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষ। আগামী সেপ্টেম্বর থেকে টিএসপি সার উৎপাদন শুরু হবে জানিয়ে টিএসপি কম্পপ্লেক্স নামে রাষ্ট্রায়াত্ত ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক আশঙ্কা করছেন, গুদাম সমস্যা টিএসপি উৎপাদন ব্যাহত করতে পারে। মাটিতে ক্ষতিকর প্রভাব পড়ায় এসএসপি (সিঙ্গেল সুপার ফসফেট) সার আমদানি এ বছরের মে মাসে সরকার নিষিদ্ধ করে। দেশের একমাত্র এসএসপি সার উৎপাদন প্রতিষ্ঠান টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার কারখানাতেও এর উৎপাদন ও খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ করা হয়। কারখানা কর্মকর্তারা জানান, ৩২ কোটি ৫০ লাখ টাকা দামের প্রায় ১৭ হাজার মেট্রিক টন এসএসপি সার এবং প্রায় ১০০ কোটি টাকা দামের ৮৭ হাজার মেট্রিক টন কাঁচামাল কারখানার বিভিন্ন গুদামে পড়ে রয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করায় আগে মজুদ করা থাকা এ সার ও কাঁচামাল নিয়ে কারখানা র্র্কতৃপক্ষ বিপাকে পড়েছে। সরকার অবশ্য এসএসপি সার মিশ্র সারের কাঁচামাল হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে। কিন্তু দাম কমানোর দাবিতে মিশ্র সার উৎপাদানকারী প্রতিষ্ঠানগুলোও এসএসপি সার নিচ্ছে না। জহিরুল বলেন, "উৎপাদিত এসএসপি সার মিশ্র সারের (এনপিকেএস) কাঁচামাল হিসেবে বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী বিসিআইসি গত ২৩ জুলাই ২২টি মিশ্র সার (এনপিকেএস) উৎপাদন প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ শত মেট্রিক টন এসএসপি সারের বরাদ্দ দেয়।" "কিন্তু এ সব প্রতিষ্ঠান সার না তুলে দাম কমানোর দাবি জানিয়েছে", বলেন তিনি। এর ফলে টিএসপি কারখানা বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়তে পারে বলে কর্মকর্তাদের আশঙ্কা। কিন্তু উৎপাদিত সারের দাম কমানোর ক্ষমতা কারখানা কর্তৃপক্ষের না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, "আগামী সেপ্টেম্বর থেকে টিএসপি উৎপাদন শুরু করা হবে। কিন্তু গুদামগুলো এসএসপি ও কাঁচামালে ভর্তি থাকায় টিএসপি উৎপাদন ব্যাহত হবে। এছাড়া দীর্ঘদিন পড়ে থাকায় সারও নষ্ট হয়ে যাচ্ছে।" বর্তমানে মিল গেটে এসএসপি সারের বিক্রয় মূল্য টন প্রতি ১৯ হাজার টাকা (প্রতি বস্তা ৯৫০ টাকা)। এসএসপি সার না কেনার পক্ষে যুক্তি দেখিয়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) এর মিশ্র সার (এনপিকেএস) বিষয়ক পরিচালক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক বাজার অনুযায়ী দাম না কমালে আমাদের সংগঠনভুক্ত প্রতিষ্ঠানগুলো এসএসপি সার কিনবে না।" তিনি বলেন, "মিশ্র সার উৎপাদনের একটি কাঁচামাল হিসেবে এসএসপি ব্যবহারের বিষয়টি বিবেচনা করে প্রতিষ্ঠানগুলো তা কেনার পক্ষে মত দিয়েছিল। কিন্ত সরকার যে দাম নির্ধারণ করেছে, তা আন্তর্জাতিক বাজারের দ্বিগুণ। এতে কোনোভাবে মিশ্র সার উৎপাদন লাভজনক হবে না।" ১৯৯১ সাল থেকে টিএসপি কমপ্লেক্সের এ কারখানায় বছরে গড়ে ১ লাখ ২০ হাজার টন করে এসএসপি সার উৎপাদন হতো। স