সাতক্ষীরা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় বুধবার সকালে এক হেরোইনসেবী বিষপানে আত্মহত্যা করেছেন।
মামুন হোসেন ডিউক (৩৫) কাটিয়া এলাকার আসাদ হোসেনের ছেলে।
ডিউক এর বাবা আসাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দীর্ঘদিন ধরে ডিউক হেরোইন সেবন করে আসছিল। এ নিয়ে সংসারে প্রায়ই অশান্তি হতো। নেশার টাকা যোগাড় করতে না পেরে সকাল ৮টার দিকে নিজের ঘরে বিষপানে সে আত্মহত্যা করে।''
সদর থানার উপ-পরিদর্শক নাজমুল জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24