ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া গ্রাম থেকে বুধবার দুপুরে কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব।
এ সময় মূর্তি পাচারের অভিযোগে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ফরিদ মিয়া (৫০) এবং উলচাপাড়া গ্রামের সফিকুল ইসলাম (৪৫) নামের দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট তৌহিদুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে দুপুর ৩টার দিকে উলচাপাড়া গ্রামের আবদুস সালামের বাড়ি থেকে প্রায় ১৮ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিসহ গ্রেপ্তার দু'জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৯ ঘ.
bdnews24