২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর জামিনের আদেশ স্থগিত

যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মামলায় দেলাওয়ার হোসেন সাঈদীকে দেওয়া হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত করা হয়েছে। জামায়াতে ইসলামীর এ কেন্দ্রীয় নেতাকে গত সোমবার ৬ মাসের আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট। সাঈদীর জামিনের বিরোধিতা করে সরকার পক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 09:03 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মামলায় দেলাওয়ার হোসেন সাঈদীকে দেওয়া হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত করা হয়েছে। জামায়াতে ইসলামীর এ কেন্দ্রীয় নেতাকে গত সোমবার ৬ মাসের আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট। সাঈদীর জামিনের বিরোধিতা করে সরকার পক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করেন। তিনি সরকারের আপিল আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এর শুনানি হবে। গত ১৯ আগস্ট সাইদী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে গত ১২ আগস্ট পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম রফিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার চিথলিয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সইজুদ্দিন পশারীর ছেলে মালিক পশারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৫০০ ঘ.