২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা শহরে খুনের ঘটনায় আটক ৬

সাতক্ষীরা বাস টার্মিনালে সোমবার রাতে মাহবুবুর রহমান নবাব খুনের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- শহরের সুলতানপুর এলাকার ওয়াদুদ, রসুলপুরের আরশাদ আলী, শহিদুল ইসলাম কালু, পলাশপোলের সফিকুল ইসলাম, মধুমোল্লাডাঙ্গীর জাহাঙ্গীর ও ফরিদা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 05:55 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

সাতক্ষীরা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা বাস টার্মিনালে সোমবার রাতে মাহবুবুর রহমান নবাব খুনের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- শহরের সুলতানপুর এলাকার ওয়াদুদ, রসুলপুরের আরশাদ আলী, শহিদুল ইসলাম কালু, পলাশপোলের সফিকুল ইসলাম, মধুমোল্লাডাঙ্গীর জাহাঙ্গীর ও ফরিদা খাতুন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ফরিদা খাতুন একজন মাদক বিক্রেতা। এ ছাড়া হত্যাকারীদের ব্যবহৃত ছুরি ও জুতা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। আব্দুস সবুর আরও বলেন, নিহতের মা জেসমিন নাহার নূপুর বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলার অভিযোগ অনুযায়ী ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, মাহবুবুর রহমান নবাব বাস টার্মিনালের সামনে আরশাদ মিস্ত্রির মোটর গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন। সোমবার রাত ১২টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা গ্যারেজে ঢুকে তাকে জবাই করে চলে যায়। রক্তাক্ত অবস্থায় মারাত্মক আহত নবাব গ্যারেজের সামনের রাস্তায় এসে পড়ে যান। পথচারীরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। নবাব খুলনার ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রামের সামছুল হুদার ছেলে। তিনি শহরের রসুলপুর এলাকার পশ্চিম পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/২৩৫০ ঘ.