চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সাগরিকা এলাকায় একটি পাঁচতারা হোটেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের পাশে সাগর উপকূলে এ হোটেল নির্মাণ করা হবে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভায় মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, "এই উদ্যোগের অংশ হিসেবে সুইমিং পুলসহ আধুনিক সুবিধাসমৃদ্ধ সাততলা এ পাঁচতারা হোটেলটি নির্মাণ করা হচ্ছে।"
খুব দ্রুত হোটেলটির নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান মেয়র।
এছাড়া বৈঠকে বিশ্বকাপ ক্রিকেট আসরকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে ১০ কোটি টাকা ব্যয়ে সাগরিকা সড়কের স
bdnews24