ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালিতে বেতন না পেয়ে বিক্ষোভ করেছে একটি গার্মেন্টসের দুই শতাধিক শ্রমিক।
মঙ্গলবার সকালে শিল্পাঞ্চল থানার মহাখালীর রসুলবাগের নিটরাস নিটওয়্যার নামের গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় গিয়ে তা বন্ধ দেখতে পান। এ দিনই তাদের জুলাই মাসের বেতন দেওয়ার কথা ছিল। এ সময় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা গার্মেন্টসের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে দুই ঘন্টা মহাখালী এলাকায় যান চলাচলে বিঘ
bdnews24